ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফিমেল একাডেমিক জোন- এ আজ রোববার( ১২ মার্চ) শুরু হয়েছে ১০ দিনব্যাপী গেইম ফিস্তা ২০২৩। আইআইইউসির ফিমেল একাডেমিক জোনের উদ্যোগে আয়োজিত গেইম ফিস্তা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
এসময় তিনি তার বক্তব্যে ছাত্রীদের শারীরিক এবং মানসিক সাস্থ্য রক্ষায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিমেল একাডেমিক জোন এর কো-অর্ডিনেটর মিসেস ফারহানা ইয়াসমিন চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকাবৃন্দ এবং ডিপার্টমেন্ট এর কো-অর্ডিনেটর বৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রীদের জন্য ১০ দিন ব্যাপী এই গেইম ফিস্তার আয়োজন করা হয়েছে। দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, টার্গেট হিটিং, হাড়ি ভাংগা সহ মোট ৬ টি ইভেন্ট এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ইভেন্টে আইআইইউসির শতাধিক ছাত্রীর অংশগ্রহণে প্রথম দিনের খেলা আনুষ্ঠিত হয়।
আগামী ২২ মার্চ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ১০ দিনব্যাপী এই গেইম ফিস্তা ২০২৩ এর সমাপ্তি হবে।




