ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত কর্ণফুলী গ্রুপ মহানগরী হ্যান্ডবল (বালক-বালিকা) লিগ ২০২৩ আসরের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার বিকালে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক চৌধুরী ও চসিক মিউসিনিপ্যাল
মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী।
উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, ইবাদুল হক লুলু, হ্যান্ডবল কমিটির সম্পাদক মনোরঞ্জন সাহা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান আরাফাতুল ইসলাম, মাসুদ করিম বাবু, সংস্থার অন্যতম কর্মকর্তা তৈয়বুর রহমান,ফরিদা বেগম, ফরিদ আহম্মদ, সংস্থার নির্বাহী সদস্য সেকান্দর কবির, মনতোষ ঘোষ, নেওয়াজ মোহাম্মদ খান, শামিম আজাদ খোকন, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক ও হ্যান্ডবল একাডেমির সাধারণ সম্পাদকমোহাম্মদ মারুফ, তানজিনা রহমান, ফুটবল কমিটির যুগ্ম সম্পদক মাহাবুবুর আলম মুকুল, জহিরউদ্দিন, ক্রিকেট কমিটির সদস্য নওশাদ আলম চৌধুরী,কোতোয়ালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির ও হকি কেন্দ্রর পরিচালক মো. মহসিন।




