প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিজেকেএস কনভেনশন হলে সংগঠনের সভাপতি সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নিজ নিজ পরিচিতি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এজিএম উপকমিটির সম্পাদক নির্বাহী সদস্য দিদারুল আলম।
২০২১ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন।
পরবর্তীতে সাধারণ সম্পাদক ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন যা সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।
কোষাধ্যক্ষ কর্তৃক ২০২২ সালের আয়ব্যয়ের হিসাব এবং ২০২৩ সালের বাজেট উপস্থাপন এবং অনুমোদন করা হয় ।
উপস্থিত নির্বাহী পরিষদ সদস্যরা ২০২৩ সালের দিনপঞ্জিকা উন্মোচন করেন।
সাধারণ সভায় নির্বাহী কমিটির সকল সদস্য, নতুন আজীবন সদস্য, পদোন্নতি প্রাপ্ত ফিফা ও ১ম শ্রেণির রেফারিদের ব্লেজার প্রদান করা হয়। সেরা উদীয়মান রেফারি নাফিজ সরকার, সেরা উদীয়মান সহকারী রেফারি আফিফ হান্নান, পদোন্নতি প্রাপ্ত ২য় শ্রেণির রেফারি এবং স্পনসর প্রদানকারীদের ক্রেস্ট প্রদান করা হয়।
সিজেকেএস সিডিএফএ প্রিমিয়ার লীগের আবু সরওয়ার চৌধুরী, ১ম বিভাগ লীগের আবুল কালাম বাবুল, ২য় বিভাগ লীগের আনম নুরুল কুদ্দুস, ৩য় বিভাগ লীগের লুৎফুল কাদের বাবরকে সেরা কোচ হিসেবে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সংস্থার সহ-সভাপতি এড. মনজুরুল ইসলাম ও দেবাশীষ বড়ুয়া দেবু, দপ্তর সম্পাদক এএমএম সৈকত, নির্বাহী সদস্য মো. শামসুল আলম, শরীফুজ্জামান খান, খোরশেদ আলম, গিয়াস উদ্দীন বাবর, তৈয়ব আলী, সাইফুল আযম, সাইদুল হক, নুরুল আবছার এবং আবদুল করিম সহ প্রায় ১৫০ জন আজীবন এবং সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন মো. সাইফুল ইসলাম।




