ক্রীড়া প্রতিবেদক: ‘রান বাংলাদেশ’ এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ২৪ ফেব্রুয়ারি ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক “সেইলর চট্টগ্রাম ২৫ কি.মি. দৌড় প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি সাবেক চাকসু ভিপি মাজহারুল হক শাহ , বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার শাহনেওয়াজ কবির, চবি সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া, বিশিষ্ট চলচিত্রকার রিফাত মোস্তফা, রান বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর এম এ আশেক চৌধুরী আপন। এছাড়া ২৫ কি.মি. দৌড় প্রতিযোগিতায় নারীদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের দৌড়বিদ স্টিফেন চেসম্যান তার অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, দেশি বিদেশি দৌড়বিদসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। একইসাথে আন্তর্জাতিক এ দৌড় প্রতিযোগিতা আয়োজন এবং ভেন্যু হিসেবে চবিকে বেছে নেওয়ার জন্য আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, সুস্থ শরীর এবং সুন্দর মনের জন্য শরীরচর্চা ও খেলাধুলা অপরিহার্য। সকল শ্রেণি এবং পেশার মানুষ নিয়মিত হাঁটা, শরীরচর্চা ইত্যাদি অব্যাহত রাখলে শরীর যেমন ভালো থাকে তেমনি রোগ-ব্যাধি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। উপাচার্য সুস্বাস্থ্যের জন্য সকলকে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।
উল্লেখ্য যে , সকাল ৬টা থেকে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় ১২ টি দেশের মোট ৬৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন যাদের মধ্যে ২২ জন ছিলেন বিদেশী। পরে উপাচার্য বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরুষদের ২৫ কি.মি. দৌড় প্রতিযোগিতায় খন্দকার কিবরিয়া চ্যাম্পিয়ন ও নারীদের মধ্যে সুইজারল্যান্ডের দৌড়বিদ স্টিফেন চেসম্যান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া এই প্রতিযোগিতায় ১০ কি.মি.ও ৫ কি.মি. দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়




