আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভারতের কর কর্মকর্তারা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিবিসির এক কর্মকর্তা এএফপিকে জানান, কর কর্মকর্তারা তাদের সব ফোন বাজেয়াপ্ত করেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে। ভবনে কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং ভবনটি থেকে কেউ যাতে বের হতে না পারেন সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিবিসির তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে ‘বিতর্ক’ সৃষ্টি করে। তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Post Views: 183



