মো. সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব ট্রিপল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষ খেলা অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার বিকেলে শ্রীপুর ইউনিয়ন তারাপুষ্কুরনী মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক খোরশেদ আলম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগ সদস্য তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগ এর সঞ্চালনায় উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রুপালী ইলেক্ট্রনিক স্বক্তাধিকারি রাসেল হায়দার, নিউ মিতালী সংঘ সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক সুজন, ফারহানা ফ্যাশন স্বক্তাধিকারি মিজানুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক খোকন, পরিচালনা কমিটির সহ সভাপতি মায়ন মজুমদার, সাবেক মেম্বার আলী হায়দার, আওয়ামীলীগ নেতা শাহ কামাল, ও নাছির, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বদিউল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লালমাই মুকসুদ খেলা ঘর বনাম কাশিনগর ক্রীড়া সংস্থা। কাশিনগর ক্রীড়া সংস্থা দুই এক গোলে জয়লাভ করে।