ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামে শুরু হচ্ছে সিজেকেএস- কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২২-২৩। আগামীকাল রবিবার সকাল ৯টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধন করবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আজ শনিবার (২১ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে লিগ উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর এই ব্যাপারে সাংবাদিকদের এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর জহির উদ্দিন আহমেদ।

এইবারের লিগে অংশগ্রহন করছে মোট ১৫টি দল।
লিগের উদ্বোধনী ম্যাচ ছাড়া বাকী খেলাগুলো অনুষ্ঠিত হবে সাগরিকা মহিলা কলেজ মাঠে। সাংবাদিক সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সিজেকেএস কর্মকতারা উপস্থিত ছিলেন।




