ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আজ শনিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. রকিবা নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ঐতিহ্যবাহী শামসুন নাহার হলের ছাত্রীরা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় বিশ্ববিবদ্যালয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাদের এ গৌরবোজ্জ্বল ঐতিহ্য সমুন্নত রাখতে আজকের ক্রীড়া প্রতিযোগিতায় নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এটাই প্রত্যাশিত। জয়-পরাজয় মেনে ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অবতীর্ণ হবার জন্য মাননীয় উপাচার্য ক্রীড়াবিদদের আহবান জানান। তিনি শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।
জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্য (একাডেমিক) বিশ্ববিদ্যালয় পতাকা, শামসুন নাহার হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন।
মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ তাহমিনা আক্তার সেজুতি। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তীকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ মণীষা চাকমাকে মাননীয় উপাচার্য শপথ বাক্য পাঠ করান।
শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক আরিফুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি শামসুন নাহার হলের আবাসিক ছাত্রী ইশরাত জাহান দিবা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য)  দিবাকর বড়ুয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, চবি শামসুন নাহার হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।