ক্রীড়া প্রতিবেদক: কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট সৈয়দ মুসফিকুর রহমান সাবেক মেয়র আলহাজ্বব এম. মনজুর আলম এর শিক্ষা বিস্তার ও খেলাধূলায় বিরল অবদানের প্রশংসা করেছেন। খেলাধূলার মাধ্যমে শরীর চর্চা হয় এবং মন-প্রাণ প্রফুল্ল থাকে। খেলাধূলা, শরীর চর্চা ও সুশিক্ষা অর্জনের মধ্যে সার্থকতা রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম এর প্রতিষ্ঠিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ সোমববার (১৯ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত স্কুল ও কলেজ পর্যায়ের ফাইনাল খেলা শেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা-হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চসিক সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম।
বিশেষ অতিথি ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মো: ফারুক আযম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র বলেন, খেলাধুলা ও সুশিক্ষার মাধ্যমে যুবশ্রেণি দেশের মূল্যবান সম্পদে পরিণত হন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেল স্মৃতি প্রজন্ম পরম্পরায় ধরে রাখতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। ফাইনাল খেলায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ান হয় বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ এবং কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ান হয় পাহাড়তলী কলেজ। প্রধান অতিথি ও সভাপতি চ্যাম্পিয়ান ও রার্নাস আপ ট্রপি তুলে দেন।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাহফুজুল হক চৌধুরী আবদুস ছাত্তার মজুমদার, বিকাশ মজুমদার, অসীম চক্রবর্তী, বাসুদেব ধর, নাসিম উদ্দিন, নজরুল ইসলাম, আলী হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্ট ১৫ ডিসেম্বর শুরু হয় এতে ৮টি স্কুল ও কলেজ অংশ নেন।




