ক্রীড়া প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় লাল ও সবুজ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী একাদশ বনাম আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থী একাদশ। খেলায় আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থী একাদাশ ৩-২ গোলে জয়লাভ করেন। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচ উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার।
এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মনোয়ার উল হক, সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুভাষ মজুমদারসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাফিজুল ইসলাম।
Post Views: 231




