ক্রীড়া প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব -১৭,বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে (অনুর্ধ্ব-১৭,বালিকা) ২০২২-২৩ এর বিভাগীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
আজকের ফাইনাল খেলায় (অনুর্ধ্ব বালক-১৭) ট্রাইব্রেকারে ঢাকা জেলাকে হারিয়ে টাংগাইল জেলা ও অনুর্ধ্ব বালিকা-১৭ গ্রুপে কিশোরগঞ্জকে হারিয়ে নারায়নগঞ্জ জেলা বিজয়ী হয়।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, টাংগাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণিসহ বিভিন্ন জেলা হতে আগত অংশগ্রহণকারী দল, শিক্ষকমণ্ডলী, ক্রীড়ামোদী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।