স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেছিল অজিরা।

এক বছরের কম সময়ের মধ্যে বিশ্বকাপে আবার মুখোমুখি সেই দুই দল। এবার অবশ্য সুপার টুয়েলভের প্রথম ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিউইরা। ফাইনালে হারার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ২০১১ সালের পর প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল ব্ল্যাক ক্যাপসরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের ব্যাটে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। বড় টার্গেটে তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে অজিরা। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১১১ রানে। ৮৯ রানের জয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করে কনওয়ে-অ্যালেনরা।

বল হাতে নিউ জিল্যান্ডের টিম সাউদি ২.১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। মিচেল স্যান্টনার ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩টি। এছাড়া ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট।

অস্ট্রেলিয়ার কেউ ব্যাট হাতে ২৮ রানের বেশি করতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন গ্লেন ম্যাক্সেওয়েল। প্যাট কামিন্স করেন ২১ রান।