ঢাকা ব্যুরো: বিএনপি-জামায়াতের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপতৎপরতা করছে বলে বিক্ষোভ পরবর্তী মিছিলে অভিযোগ করেন নেতারা।
বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বংশাল থানা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে পুরান ঢাকার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নর্থ সাউথ রোড, বংশাল, সুরিটোলা, তাঁতীবাজার ও নাজিরা বাজার এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দেন উপস্থিত নেতারা।
Post Views: 285




