ক্রীড়া প্রতিবেদক:  বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল কাপ চট্টগ্রাম বিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগীতা ২০২২। পোলার আইসক্রিম এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ২ গ্রুপে ৭টি দল। আজ রবিবার (১৬ অক্ঠোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারন সম্পাদক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর প্রতিযোগীর বিস্তারিত সাংবাদিকদের অবগত করেন।
তিনি জানান, সোমবার বিকাল ৪ টায় সাগরিকাস্থ চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে তিনদিনব্যাপী প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।
অংশগ্রহনকারী দল গুলো হলঃ এ গ্রুপ – বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বি গ্রুপ চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও চাঁদপুর।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
উপস্থিত ছিলেন বাংলাদশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন ও প্রতিযোগিতা কমিটির আহবায়ক আসলাম মোর্শেদ।