ঢাকা ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী এবং মহাসচিব পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৮ অক্টোবর (শনিবার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভা হয়। সভায় সারা দেশ থেকে আসা আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আইনজীবী নেতাদের মতামত ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে।