স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের ১৬০ রানের টার্গেট দিয়েছে ভারত নারী ক্রিকেট দল। শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ভারত।
উদ্বোধনী জুটিতেই ৯৬ রান তোলে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। পাওয়ার প্লেতে ৫৯ রান তোলে দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। ইনিংসের ১২ তম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ৩৮ বলে ৪৭ রান করে রান আউট হন স্মৃতি মান্দানা। এরপর ব্যাটিংয়ে আসেন রদ্রিগেজ জেমিইমাহ। এরপর দ্রুতই আউট হন আরেক ওপেনার শেফালি ভর্মা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৫৫ করে রুমানার বলে বোল্ড হন তিনি। এরপর অন্য ব্যাটাররা আস যাওয়ার মধ্যে থাকলেও একপাশ আগলে রাখেন ওয়ান ডাউনে নামা জেমিইমাহ। তিনি ২৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ভারত।
বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নেন রুমান। আর সালমা খাতুন নেন ১ টি উইকেট।




