আনোয়ারা প্রতিনিধি: কেন্দ্র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্দেশনার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্মেলনে উৎসবের আমেজ। আনন্দঘন পরিবেশে উল্লাসের সম্মেলন। সম্মেলন স্থলে মহু মহু স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। আনুষ্ঠানিক ও জাঁকজমকপূর্ণ ভাবে ইউনিয়ন সম্মেলন সকলের নজর কাটছেন।
দীর্ঘদিন নিরব থাকা কর্মীরাও তৎপরতা বাড়ছে। আনোয়ারার ১১ টি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদে কমপক্ষে ১০ /১২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রত্যাশীরা লবিং চালাচ্ছেন। দলীয় সিনিয়র নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। গ্রুপভিত্তিক মিছিল সহকারে নিজেদের প্রাধান্য বুঝাতে সম্মেলনে যোগ দিচ্ছেন।
ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যেন রীতিমতো প্রতিযোগিতার যুদ্ধ চলছে । এ নিয়ে প্রতিটি ইউনিয়নে গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় নেমে পড়েছে নেতাকর্মীরা। কারা কারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলীয় ফরম নিচ্ছেন তা নিয়ে আলোচনার বিষয়বস্তু পরিণত হয়েছে। পদ প্রত্যাশীদের আলোচনা সমালোচনায় মুখর তৃণমূলের নেতাকর্মীরা।
গত ২২ ও ২৩ শে সেপ্টেম্বর বারখাইন ও বৈরাগ ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, প্রধান প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মালেক।
বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ঝিবাশি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নজরুল আনসারী মুজিব, ইপি চেয়ারম্যান মো. হাসনাইন জলিল চৌধুরী শাকিল, মহিলা নেত্রী পারভিন হাবিবা ও আনোয়ারা কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম।
এদিকে বৈরাগ ইউনিয়নের সভাপতি মো. নুর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বন্দর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইপি চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্টাকটার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুল ইসলাম ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।
অন্যদিকে বারখাইন ইউনিয়নে সভাপতি পদে ৪ জন সাধারণ সম্পাদক পদে ৮ জন। বৈরাগ ইউনিয়নে সভাপতি পদে ৬ জন সাধারণ সম্পাদক পদে ১০ জন দলীয় মনোনয়ন ফরম সম্মেলনে জমা দিয়েছেন।




