ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে জিপিএইচ ইস্পাত লি: এর পৃষ্ঠপোষকতায় জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ অনুষ্ঠিত হয়। আজকের খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১-০ গোলে চ.ব.ক ক্রীড়া সমিতিকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কোয়ালিটি স্পোর্টস ক্লাবের খেলোয়াড় রোমান (জার্সি নং-৮) । তাকে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন সিডিএফএ এর নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন। আগামীকাল বিকাল সাড়ে ৩ টায় শতদল বনাম মাদারবাড়ী উদয়ন সংঘ পরস্পরের মোকাবেলা করবে।
Post Views: 257




