ঢাকা ব্যুরো: নানান জল্পনা-কল্পনার পর অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ছাদখোলা বাসে উঠলেন বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। বিজয়ী হয়ে এ আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন তারা। তাদের এ আকাঙ্ক্ষা পূরণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দরে অবতরণের পর সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয়া হয়। উদযাপন করা হয় সাফ চ্যাম্পিয়নশিপে তাদের বিজয়। ছাদখোলা বাসে করে তাদের নেয়া হবে বাফুফে ভবনে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনাদের বহনকারী বিমান। এ সময় তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। এছাড়া, ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে গেলে সেখানে তাদের অভ্যর্থনা জানাবেন সভাপতি কাজী সালাউদ্দিন।

নারী ফুটবলারদের বাফুফে ভবনে নেয়া হলে সেখানে তাদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আবু নাইম সোহাগ বলেরন, বাফুফে ভবনে উপস্থিত থাকবেন সভাপতি (কাজী সালাউদ্দিন)। মেয়েরা আসার পর তাদেরকে ফুলের স্টিক দিয়ে বরণ করে নেবেন তিনি। এরপর ফটোসেশন হবে। এখানেও হতে পারে একটি সংবাদ সম্মেলন। এরপর অফিসিয়ালি আপাতত শেষ হবে অভ্যর্থনা। বাকি আরও বড় কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কিনা তা নির্ধারণ করবেন বাফুফে সভাপতি ও কার্যনির্বাহী কমিটি।