ঢাকা ব্যুরো: জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন ডা. মো. শাখাওয়াত হোসেন ও ডা. আহসিনা জাহান লোপা। রোববার (১৮ সেপ্টেম্বর) পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় পার্টিতে যোগ দেন।

ডা. আহসিনা শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউ স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। আর ডা. শাখাওয়াত হোসেন পাইওনিয়ার ডেন্টাল কলেজে কর্মরত।

এসময় উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শরিফুল ইসলাম জিন্নাহ, অ্যাড. মমতাজ উদদীন, ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য এলাহান উদ্দিন।