ক্রীড়া প্রতিবেদক: যশোর বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ রবিবার ১১ সেপ্টেম্বর বিকালে সিটি প্লাজা প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগ-২০২১-২২ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, শুরুতেই টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, কাবাডি খেলা হচ্ছে বাঙালির ঐতিহ্যের খেলা।বর্তমান সময়ে মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই, আমাদের আরো বেশি ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত হতে হবে।তাহলেই সমাজ থেকে চিরতরে মাদক নির্মূল করা সম্ভাব হবে। এসময় তিনি টুর্নামেন্টে অংশ নেয়া সকল দলের খেলোয়াড়দের প্রতি নিয়ম-কানুন মেনে খেলোয়াড় স্বরুপ আচরণ করতে বিশেষভাবে অনুরোধ করেন এবং একই সাথে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম ইয়াকুব আলী, নির্বাহী সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও স্বত্তধিকারী, সিটি প্লাজা যশোর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা যশোর, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, মোহাম্মদ বেলাল হোসাইন,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর রুপন কুমার সরকার,পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা(ডিবি) শাখা, যশোর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল বাশার সাইফুদ্দৌলা, সভাপতি, কাবাডি পরিষদ, যশোর জেলা ক্রীড়া সংস্থা।
Post Views: 241




