ক্রীড়া প্রতিবেদক: গাজীপুরের সালনা হাবিব উল্যাহ ময়দানে আজ শনিবার ১০ সেপ্টেম্বর বিকালে ’শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুন নাহার, এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ,জেলা প্রশাসক আনিসুর রহমান, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাবুল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও একসময়কার তুখোড় ছাত্রনেতা ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নবীন খেলোয়াড়, বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকবৃন্দ, এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Post Views: 290




