স্পোর্টস ডেস্ক: আর্লিং হাল্যান্ডকে নিয়ে দিনকে দিন মুগ্ধতা বাড়ছে ম্যানচেস্টার সিটির। গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যাটট্রিকের পর বুধবার নটিংহ্যাম ফরেস্টকেও ৬-০ গোলে উড়িয়ে দিতে গুনে গুনে তিন গোল করলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

মাত্র ৩৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন হাল্যান্ড। পাঁচটি লিগ ম্যাচ খেলে তার গোল এখনই ৯। বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে যোগ দেওয়া ফরোয়ার্ড বললেন, ‘অবিশ্বাস্য, আর বেশি কিছু বলার নেই। প্যালেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আমরা যা করেছিলাম, সেটাই করার কথা ছিল। এখন পর্যন্ত সবকিছু দারুণ, আমার কোনও অভিযোগ নেই।’

সিটির আরেক নতুন ফরোয়ার্ড আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ দ্বিতীয়ার্ধে করেছেন জোড়া গোল। আরেকটি গোল জোয়ও কানসেলোর।

২২ বছর বয়সী হাল্যান্ডকে নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘নরওয়ে, অস্ট্রিয়া, জার্মানিতে সে যা করেছে, এখানেও সেটা করতে শুরু করেছে। সে প্রতিভাবান, আমরা জানতাম এটা এবং আজ জুলিয়ানকেও দেখলাম। আমাদের কাছে গোল করার দারুণ বুদ্ধিসম্পন্ন দুজন দুর্দান্ত স্ট্রাইকার আছে।’

এই জয়ে ম্যানসিটি ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। গ্যাব্রিয়েল জেসুসের গোলে অ্যাস্টন ভিলাকে পেছনে ফেলেছিল তারা। কিন্তু ডগলাস লুইজ ৭৪ মিনিটে সমতা ফেরান, এর তিন মিনিট পর মার্টিনেল্লি নিশ্চিত করেন ২-১ গোলের জয়। ৫ ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখে ১৫ পয়েন্ট গানারদের।

বোর্নমাউথকে আগের ম্যাচে ৯-০ গোলে উড়িয়ে দেওয়া লিভারপুল নিউ ক্যাসেলের বিপক্ষে পিছিয়ে পড়েও স্বস্তির জয় পেয়েছে। ৩৮ মিনিটে ইসাকের গোলে এগিয়ে যায় নিউ ক্যাসেল। দ্বিতীয়ার্ধে ৬১ রবার্তো ফিরমিনো ফেরান সমতা, যোগ করা সময়ের অষ্টম মিনিটে কারভালহো করেন জয়সূচক গোল। ২-১ গোলের জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে লিভারপুল।