স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-২০ তে ধুঁকছে বাংলাদেশ দল। শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটি। খুদে সংস্করণে অধোগতির পারফরম্যান্সে পরিবর্তন আনতে সাকিব আল হাসানকে অধিনায়ক করেছে বিসিবি। আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সাকিবই বাংলাদেশের নেতৃত্ব দিবেন। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শেন ওয়াটসন।

তার আশা, সাকিবের নেতৃত্বে মহাদেশীয় ও বৈশ্বিক দুই টুর্নামেন্টে ভালো করবে বাংলাদেশ দল। সাকিবের অভিজ্ঞতা, আগ্রাসি অধিনায়কত্বে উজ্জীবিত হবে গোটা দল এবং পারফরমার হিসেবেও এই অলরাউন্ডার এশিয়া, বিশ্বকাপে রাজত্ব করবেন বলে মনে করেন ওয়াটসন।

আইসিসি রিভিউতে দেওয়া সাক্ষাৎকারে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়াটসন। তিনি বলেছেন, ‘সাকিবের মানের একজন নেতা পাওয়া, আমি মনে করি এটা তাদের নতুন করে উজ্জীবিত করবে। সে অনেক অভিজ্ঞ। অনেক বার বাংলাদেশের অধিনায়কত্ব করেছে। এছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছে, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। চাপের মুহূর্তে সতীর্থদের জন্য তার সিদ্ধান্ত অমূল্য হতে পারে।’

ওয়াটসনের মতে, টি-২০ ফরম্যাটের অন্যতম সেরা ও অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে সাকিবেরও নিজের প্রমাণের অনেক কিছু রয়েছে। এই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অবাক হবেন যদি দুই টুর্নামেন্টে দাপট দেখাতে না পারেন সাকিব।

তিনি বলেছেন, ‘তারও প্রমাণ করার একটা পয়েন্ট আছে এবং দলে যখন একজন বিশ্বমানের ক্রিকেটার থাকে যেখানে প্রমাণ করার জন্য একটি পয়েন্ট থাকে এবং তার ক্ষিপ্রতা থাকে, তারা সাধারণত আধিপত্য বিস্তার করে। পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে আমি খুব অবাক হবো যদি সে এই টি-২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপে আধিপত্য না করে।’

অলরাউন্ডার হিসেবে টানা পারফরম করে যাওয়া কঠিন কাজ। যেটি ৩৫ বছর বয়সেও করে যাচ্ছেন সাকিব। নিজের ক্যারিয়ারের স্মৃতি মনে করে সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘এটা অনেক কঠিন। বাইরে থেকে মনে হতে পারে একজন বাঁহাতি স্পিনারকে হয়তো অতটা শারীরিক শ্রম দিতে হয় না। কিন্তু উপমহাদেশের কন্ডিশনে সে অনেক ভালো করছে বোলিংয়ে। আবার দলের ব্যাটিং লাইনেও মূল ভূমিকা পালন করছে।’

ওয়াটসনের ধারণা, ভবিষ্যতে সাকিবের মতো দাপটের সঙ্গে তিন ফরম্যাটে খেলা ক্রিকেটার দেখা যাবে না ক্রিকেট বিশ্বে। তিনি বলেন, ‘তাকে তিন ফরম্যাটে খেলতে দেখা বিশেষ কিছু। যেভাবে খেলার পরিমাণ বাড়ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সে আছে, আগামী দিনে সাকিবের মতো সফলভাবে কাউকে তিন ফরম্যাটে খেলতে দেখা দুর্লভ বিষয় হবে। ৩৫ বছর বয়সে প্রায় তিন ফরম্যাটেই ৩০-এর উপরে ব্যাটিং গড় এবং বোলিংয়ে ৩০ এর নিচে গড় নিয়ে খেলাটা বিশেষ কিছুই।’