ক্রীড়া প্রতিবেদক: গাজীপুর জেলা পুলিশ লাইন্সে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ রবিবার সকাল ১১ টায় গাজীপুর জেলা পুলিশ লাইন্সে “হয়ে উঠো আগামীর গ্র্যান্ডম্যাস্টার” স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার),।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন “দাবা একটি জ্ঞান ও মস্তিষ্কের খেলা।ভালে শিক্ষার্থীরাই ভালো দাবা খেলেন। “
পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন “এ ধরনের আয়োজনের মাধ্যমে স্কুল পর্যায় থেকে ভালো ভালো দাবাড়ু বের হয়ে আসবে এবং খেলাধুলা চর্চার মাধ্যমে স্কুল শিক্ষার্থীরা মাদক সেবন ,কিশোর গ্যাং কালচারসহ সব ধরনের অপরাধজনক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে পারবে।” এছাড়াও পুলিশ কমিশনার স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা শুরু করার জন্য বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি  আইজিপিকে ধন্যবাদ জানান।
গাজীপুর জেলা পুলিশ সুপার এর সভাপতিত্বে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর আবুল খায়ের গ্রুপ,স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার নবীন খেলোয়াড়, বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকবৃন্দ।