প্রেস বিজ্ঞপ্তি: দেশের প্রথম জনপ্রিয় নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে লালদিঘির পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল গতকাল ১৬ আগস্ট রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করে সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি এড. আবুল হোছাইন সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধরণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক দলের সহ-সভাপতি সাবেক ভি.পি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম।

বিশেষ অতিথি সাংস্কৃতিক দলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম মজুমদার মিলন, যুগ্ম সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কর আইনজীবী সনজয় আচার্য্য, আমিনুল হক লিটন, কর আইনজীবী মো. কুতুব উদ্দিন, বিশিষ্ট লেখক ও কবি আব্দুল্লাহ মজুমদার, সাংস্কৃতিক সংগঠক মো. কাশেম, আব্দুর শুক্কুর প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশের মানুষ দুর্ভিক্ষের এমন পর্যায়ে পৌঁছেছেন আত্মহত্যা করে মানুষ মারা যাচ্ছে। অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করতেও দ্বিধাবোধ করছেন না। তার একমাত্র কারণ বিনাভোটে সরকার রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। প্রশাসন সরকারের নিয়ন্ত্রণ বাইরে চলে গেছেন। এর মধ্যে সরকার তেলের মূল্যের বৃদ্ধি করে রাষ্ট্রের প্রতিটি স্তরে সীমাহীন দূভোর্গ সৃষ্টি করেছে। যার কারণে প্রতিটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ না খেয়ে দিন যাপন করছে। অবিলম্বে অগণতান্ত্রিক আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটি গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। যা ইতিমধ্যে মানুষের বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছে। হিউম্যান রাইটস্ বলতে কিছুই নেই। ৭৭ বছর বয়সী একজন গণতন্ত্রের মা জনতার খেতাবপ্রাপ্ত বেগম খালেদা জিয়া। তিনি আজ কারান্তরীন। যার কারণে পুরো দেশটাই আজ কারাবন্দী হয়ে পড়েছে। বক্তারা আরও বলেন, এই দুরাস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোন পথ নেই। মহান আল্লার কাছে দোয়া কামনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও আরাফাত রহমান কোকো-কে আল্লাহ যেন বেহেশত নসীব করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা ও দেশবাসীকে এই দুঃশাসনের হাতে থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।