প্রেস বিজ্ঞপ্তিঃ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আজ সোমবার ১৫ আগস্ট বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে খত্মে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ, আলেম-ওলামা ও চেম্বারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এই দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর উত্তরসূরীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা, অর্থনৈতিক অগ্রগতি এবং দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের জন্য দোয়া করা হয়।
Post Views: 298




