প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ১৪৪১ এর মাসিক শাখা প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথি ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট ভূলন লাল ভৌমিক বলেছেন, সিএনজি চালিত অটোরিকশার জরিমানা সহনীয় পর্যায়ে রাখতে হবে। কেটে খাওয়া এই শ্রমজীবি মানুষের উপর পুলিশের যে চরম নির্যাতন পথে প্রান্তে দেখতে পায় তা কখনো সহ্য করার নয়। আজ ১৩ আগষ্ট শনিবার সকাল সাড়ে ১০টায় সিএমইউজে মিলনায়তনে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ১৪৪১এর সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু চালকদের যে কোন মামলার জরিমানা তাদের আয়ের সাথে সংগতি রেখে করতে হবে। অন্যথায় শ্রমজীবি মানুষেরা রাজপথে নামতে বাধ্য হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীতে ৩০ হাজার সিএনজি চালকে বিপরীতে গাড়ী রয়েছে ১৩হাজার। অনেক চালকরা অর্ধেক সময় হিসেব করে গাড়ী চালিয়ে কোন মতে জীবিকা নির্বাহ করে দিনাতিপাত করছে। তিনি বলেন, মালিকরা অতিরিক্ত জমা নিচ্ছে অন্যদিকে প্রশাসনের মামলায় জর্জরিত হয়ে দিশেহারা হয়ে পড়েছে চালকরা।

তিনি আরো বলেন, মালিকের দৈনিক জমার ভিত্তিতে চালানো এই গাড়ী গুলোকে মামলা দিলেই সেই মামলার জরিমানা চালকদেরকে পরিশোধ করতে হয়। তিনি প্রশাসনের সকল প্রকার মামলার জরিমানা সহনীয় পর্যায়ে রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সহনীয় পর্যায়ে রাখতে ব্যর্থ হলে ৩০হাজার সিএনজি শ্রমিক রাজপথে নেমে তাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হলে তার দায়ভার পুলিশ প্রশাসনকে বহন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ বিপ্লব, যুগ্ম সম্পাদক সোলায়মান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহসম্পাদক ওমর ফারুক, লায়ন সম্পাদক পেয়ার মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলম, কেন্দ্রীয় নেতা হাসান মোল্লা, হাজী শফিক, কামল ভান্ডারী, আমজাদ, মো: মোস্তফা প্রমুখ।