প্রেস বিজ্ঞপ্তি: জনবিরোধী এই স্বৈরাচারী সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা অপকৌশল অবলম্বন করছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে যখন জনগণের না বিশ্বাস উঠেছে ঠিক সে মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে এই সরকার সাধারণ মানুষকে আরো দুর্ভোগে ফেলে দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড় বিএনপির উদ্যোগে মোমবাতি মৌন মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই আওয়ামী সরকার দেশের মানুষকে শোষণ করছে। এই সরকারের লুটপাট, দুর্নীতি আর দুঃশাসনের কারণে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার কারণে আজ দেশের এমন বেহাল দশা।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। জিনিসপত্রের দাম দিগুন থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবন যাত্রার সকল খরচ বেড়ে গেছে। মানুষ বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। জনগণের অধিকার আদায়ের রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।