প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাংকৃতিক দল চট্টগ্রাম মহানগরের কার্যকরী কমিটির সাধারণ সভা আজ সোমবার ০১ আগস্ট বিকাল ৫ টায় লালদিঘি পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এড. আবুল হোসেন সিকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংকৃতিক দল চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি এড. আবু তাহের।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি সাইফুল আলম, সাহাবউদ্দিন হাসান বাবু, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সনজয় আচার্য্য, সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সহ-সম্পাদক মো. সাহাবউদ্দিন, আমিনুল হক লিটন, আব্দুর শুক্কুর, মো. মমতাজ সর্দার, দেলোয়ার, মো. ইউসুফ, মো. সেলিম প্রমুখ।
সাধারণ সভায় প্রধান অতিথি এড. আবু তাহের বলেন, আওয়ামী দু:শাসনের কারণে দেশে আজ দুর্ভিক্ষে রুপান্তরিত হচ্ছে। দেশ একটি দেউলিয়া হওয়ার পথে চলে যাচ্ছে। সবকিছুর মূল কারণ সরকারের কুইয়িক রেন্ডালের মাধ্যমে লুটপাট, দুর্নীতির কারণে তৈল, বিদ্যুৎ, গ্যাস পানিসহ সরকারি মূল্য বৃদ্ধির কারণে সর্বক্ষেত্রে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে। মানুষ বিপদের সম্মুখীন। না খেয়ে মারা যাচ্ছে। বাংলাদেশ এমন একটি বাজে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে যা শ্রীলঙ্কার মতো ঘটনা অচিরেই ঘটতে পারে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সর্বদিকে পাহাড়াদার হিসেবে ভূমিকা পালন করতে হবে যাতে করে সরকার এবং লুটপাটকারীরা পালিয়ে যেতে না পারে।
প্রধান বক্তা সাইফুল আলম বলেন, বাংলাদেশে অবৈধ, অগণতান্ত্রিক সরকার দিশেহারা হয়ে গণতন্ত্র মুক্তিকামী মানুষের নির্বিচারে গুলি করে মানুষ হত্যা শুরু করে করেছে। এতেই প্রমাণ হয় দেশের মানুষের গণতান্ত্রিক বাকস্বাধীনতা বলতে কিছুই নেই। তার জন্য আমাদের দেশের মাতৃভুমিকে রক্ষা করার জন্য এবং শিক্ষাঙ্গনে কোমলমতি শিশুদের পাঠপুস্তকে ইতিহাস বিকৃত করে ভুল শিক্ষা দিচ্ছে। ইসলামিক জ্ঞান শূন্যতার একটি অপকৌশল। এবং গণতান্ত্রিক সকল অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সে জন্য গণতন্ত্র মুক্তির সংগ্রামকে এগিয়ে নেওয়া সময়ের দাবি।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংগঠনিক কর্মসূচি প্রস্তাব করেন- সংগঠনের শুন্য পদ পূরণ করা এবং ২৯ আগস্ট জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করা এবং ১৫ আগস্ট এশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী জনপ্রিয় একমাত্র নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করা এবং গতকাল বরিশালে গণতান্ত্রিক সংগ্রামে জনতার উপর গুলি করে মানুষ হত্যা করার তীব্র নিন্দা প্রস্তাব করেন।
সভাপতি তার বক্তব্যের মাধ্যমে সাংগঠনিক শুণ্য পদে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, কর আইনজীবী সনজয় আচার্য্যকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করে স্মরণ সভা করার প্রস্তাব গ্রহণ করেন। জাঁকজমকভাবে পালন করার জন্য প্রস্তাব সমর্থন করেন। সরকার এখন পাগলের প্রলাপ দিচ্ছে। কথায় কথায় গুম, খুনের ন্যায় সরাসরি গুলি করে মানুষ হত্যা করছে। গণতান্ত্রিক আন্দোলন দমানোর জন্য এটি একটি অপকৌশল মাত্র। জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নাই। সকল বক্তারা উপরোক্ত সকল প্রস্তাবের প্রতি একমত পোষণ করেন।




