প্রেস বিজ্ঞপ্তি: তৈরী পোশাক শিল্পের বিল্ডিং, ইলেক্ট্রিক্যাল ও ফায়ার সেইফটি নিশ্চিতকরণে চট্টগ্রামস্থ (RMG Sustainable Council) -এর তালিকাভূক্ত পোশাক শিল্প মালিকদের এক মতবিনিময় সভা আজ সোমবার  (০১ আগস্ট) বিকাল ৩টয় বিজিএমইএ ভবনের মাহাবুব আলী হলে অনুষ্ঠিত হয়। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-(RMG Sustainable Council) -এর পরিচালক ও বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী এবং আরএসসি’র পরিচালক ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক  নাফিস-উদ-দ্দৌলা।

আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, পরিচালকবৃন্দ যথাক্রমে- এ.এম. শফিউল করিম (খোকন), মোঃ হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন পরিচালক  মোহাম্মদ মুসা এর কার্যক্রমের সহিত সংশ্লিস্ট পোশাক শিল্প মালিকবৃন্দ ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন- ২০১৩ সালে রানা প্লাজা দূর্ঘটনা পরবর্তীতে বাংলাদেশের পোশাক শিল্পের বিল্ডিং, ইলেক্ট্রিক্যাল ও ফায়ার সেইফটি নিশ্চিতকরণে বিদেশী ক্রেতাদের পরিদর্শন সংস্থা এর কার্যক্রম শুরু হয়। উক্ত সংস্থা সমূহের বিভিন্ন ধরণের অযৌক্তিক কার্যক্রমের কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২০ সালে বিজিএমইএ ও শ্রমিক সংগঠন ও ক্রেতাদের প্রতিনিধিদের সমন্বয়ে আরএসসি গঠিত হয়। বিদেশী ক্রেতাদের নির্দেশনায় রপ্তানি আদেশ প্রাপ্তিতে বিল্ডিং, ইলেক্ট্রিক্যাল ও ফায়ার সেইফটি নিশ্চিতকরণে বাধ্যবাধকতায় আরএসসি বিশেষ ভূমিকা পালন করছে। এ’ক্ষেত্রে আরএসসি টীমের কার্যক্রমের স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ সংশ্লিষ্ট কারখানা সমূহের সাথে যাতে কোন দূরুত্ব সৃষ্টি না হয় সে’বিষয়ে কার্যক্রম সমন্বয়ের উপর তিনি গুরুত্বারোপ করেন। আরএসসি ভূক্ত যে সকল প্রতিষ্ঠান কমপ্লায়েন্স প্রতিপালনে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখিন হচ্ছে তা দ্রুত সমাধানের লক্ষ্যে বিজিএমইএ জরুরী উদ্যোগ গ্রহণ করবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন।

আরএসসি’র পরিচালক ও বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব মিরান আলী বলেন- পোশাক কারখানায় বিল্ডিং, ইলেক্ট্রিক্যাল ও ফায়ার সেইফটি বিষয়ক কমপ্লায়েন্স প্রতিপালনে যথাযথ আইন মানা আবশ্যক। আরএসসি’র বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে তার কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরএসসি’র সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে প্রতিষ্ঠান কর্তৃক কোন ধরণের জটিলতা/সমস্যার সম্মুখিন হলে তা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি আরএসসি’র কার্যক্রমের সাফল্য উল্লেখ্য করে বলেন- অপপড়ৎফ গত ০৭ বছরে ২১১টি কারখানা রিমিডেয়েশন কার্যক্রম সম্পন্ন করে কিন্তু আরএসসি কর্তৃক গত ০৮ মাসে ৫৫৪টি প্রতিষ্ঠানের রিমিডেয়েশন কার্যক্রম সম্পন্ন করেছে।

বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী বলেন- পোশাক শিল্প প্রতিষ্ঠানের বিল্ডিং, ইলেক্ট্রিক্যাল ও ফায়ার সেইফটি বিষয়ক কমপ্লায়েন্স বাস্তবায়নে বিভিন্ন পরিদর্শন সংস্থা সমূহ ভিন্ন ভিন্ন নির্দেশনা প্রদানের কারণে রেমিডিয়েশন কার্যক্রম সম্পন্ন হচ্ছে না। এ’ক্ষেত্রে তিনি পরিদর্শন সংস্থা আরএসসি’কে আরো সক্রিয়, সহনশীল ও পোশাক শিল্প বান্ধব হওয়ার আহ্বান জানান।

আরএসসি তালিকাভূক্ত চট্টগ্রামস্থ পোশাক শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যাদির বিষয়ে আলোচনা করেন- আরএসসি’র পরিচালক ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক জনাব নাফিস-উদ-দ্দৌলা।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের আরএসসি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত পরিচালক ইনচার্জ মিরাজ-ই-মোস্তফা (কায়সার), বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক ও মদিনা গার্মেন্টস্্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ মুসা, মারস স্পোর্টসওয়্যার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন, সিজার এ্যাপারেলস এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আজম চৌধুরী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর ও কমপ্লায়েন্স কর্মকর্তাবৃন্দ।