ঢাকা ব্যুরো: রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

টিপু হত্যার প্রধান সমন্বয়কারী সুমন শিকদার ওরফে কিলার মুসার দেয়া তথ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৩১ জুলাই) সকালে গোয়েন্দা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ হত্যা মামলায় আকাশ ওরফে শুটার মাসুম ও হত্যার অন্যতম পরিকল্পনাকারী সুমন শিকদার ওরফে মুসাসহ এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।