প্রেস বিজ্ঞপ্তি: ‘১৯৯৪ সালের ২৬ জুলাই গোলাম আজমকে প্রতিরোধ এবং জনসভা বানচালের মধ্য দিয়ে জামায়াতীদের ম্যাসেজ দিয়েছিলো চট্টগ্রাম। সেদিনের দুঃসাহসী অভিযানের মধ্য দিয়ে যে অভিযাত্রা শুরু হয়েছিলো পরবর্তীতে যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনে এ কার্যক্রম সাহস যুগিয়েছে এবং এ ধরণের কার্যক্রম যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠনে বিশেষ ভূমিকা রেখেছে।’গোলাম আজম প্রতিরোধ আন্দোলনে শহীদদের স্মরণ সভা সফল করতে আজ রবিবার ২৪ জুলাই বিকেল ৫টায় চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি এসব কথা বলেন।

আগামী ২৬ জুলাই, মঙ্গলবার, বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে প্রতিবছরের ন্যায় এবারও আলোচনা সভা সফল করার জন্য তিনি অনুরোধ জানান।

সংগঠনের জেলা কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক শ্রমিকনেত্রী ও সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান, সংগঠনের জেলা সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম জাবেদুল আলম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, মিথুন মল্লিক, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দিপু বড়ুয়া, বাঁশখালী উপজেলা শাখার আহ্বায়ক লায়ন শেখর দত্ত, সদস্য মো. আব্দুল্লাহ, রিনা বেগম, জান্নাতুল ফেরদৌস রুমি, মো. জামশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সভায় গৃহিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই বিকেল ৪টায় চৈতন্য গলি কবরস্থানে শহীদ এহসানুল হক মনির কবরে পুস্পস্তবক অর্পণ শেষে বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।