প্রেস বিজ্ঞপ্তি: সাতকানিয়া উপজেলায় বারদোনা এস.এম.এম.এ বারী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে রূপান্তরিত হলো। গত ১৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা: শাম্মী আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়। এতে চট্টগ্রাম বিভাগ থেকে দুটি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করেন ।

বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হওয়ায় এলাকায় আনন্দ উল্লাস করছেন শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক ও এলাকাবাসী। একইসাথে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি , বিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েনের সম্মানিত পরিচালক এস.এম মাহবুবুর রহমান এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার জাফর আহমদকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলে।

এস.এম মাহবুবুর রহমান বলেন , প্রতিষ্ঠাতা মাষ্টার জাফর আহমদের শিক্ষার বপন করা বীজ আজ ফুলে ফলে সুসজ্জিত । বিদ্যালয়টির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইচ্ছা ছিল এই প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তর করার। বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যার স্বীকার না হয়ে এই এলাকার মেয়েরা যাতে এলাকায় থেকেই উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ পায়। যারা পড়তে আগ্রহী দূর দূরান্তে গিয়ে তাদের উচ্চ শিক্ষা নিতে যাওয়ার যে কষ্ট সেটি লাঘবসহ অভিভাবকদের দুশ্চিন্তা দূর করে এলাকাতেই মেয়েদের পড়ার সুযোগের লক্ষেই মূলত এই উদ্যোগ । অত্র বিদ্যালয়কে কলেজে রূপান্তর করার পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সহযোগিতা করেন সকলের প্রতি কৃতজ্ঞতা ।