প্রেস বিজ্ঞপ্তি: বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ স্লোগানে জেলা প্রশাসন ও নোয়াখালী উপকূলীয় বন বিভাগের আয়োজনে জেলায় ৭দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ঈদগাহ্ ময়দানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপন করা হয়।
আজ সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৪ জুলাই রোববার পর্যন্ত। মেলায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের ২২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বৃক্ষমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খিসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমিন, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান ও এ এস এম মহি উদ্দিন সহ আরো অনেকে।