বীথি রহমান

সংসারে এমন কেউ আছে যে দীর্ঘদিন না ভালোবেসে পারে?
আমি তো দীর্ঘ থেকেও দীর্ঘকাল না বেসে আছি
প্রেমে না পড়ে আছি
একটা করে দিন যাচ্ছে আর বুকের পালকে জং ধরছে
প্রেমে না পড়লে এরকমই হয়
চোখ কথা বলে না, ঠোঁটে সুঘ্রাণ থাকে না
বুকে শত শত ছত্রাক জমে পলিমাটি ঢাকা পড়ে
হ্যাঁ, একথা আজ জনসম্মুখে বলছি
একরকম মাইকিং করেই বলছি যে, আবার ভীষণ প্রেমে পড়তে ইচ্ছে করে
আবার ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে
পরস্পরের চোখে ভেসে ভেসে, ঠোঁটে ভেসে ভেসে
ভীষণ রকম তলাতে ইচ্ছে করে অতলান্ত সমুদ্রে

আমাকে কেউ তুলে নেবে লোমকৃষ্ণ বুকে
অসুখী চোখে ভেড়াবে প্রেমের সাম্পান
এরকম লোভাতুর ডাক কেউ দিলে-
ফেরাবো না আর
আর কতো শূন্যতাময় দীঘল রাত্রি কাটাবো?
সংসারে এমন কে আছে যে দীর্ঘদিন না ভালোবেসে পারে!