নিজস্ব প্রতিবেদক: নগরীর বারেক বিল্ডিং এলাকায় সিটি বাসের ধাক্কায় আব্দুল গাফফার (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮ টার দিকে বন্দর থানার বারেক বিল্ডিং মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল গাফফার বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে। তবে পথচারীরা ঘাতক বাস ও বাসের চালককে আটক করে বন্দর থানায় সোপর্দ করেছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বারিক বিল্ডিং মোড় এলাকায় নিরাপত্তাকর্মী আবদুল গাফফার রাস্তা পারাপারের সময় ১০নং সিটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।