ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অতিরিক্ত সয়াবিন তেল মজুদ করায় আকতার হোসেন নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ মে)  গোপন সূত্রের ভিত্তিতে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া নামক গ্রামে ব্যবসায়ীর আক্তার হোসেন এর বাড়িতে অভিজান চালালে অবৈধভাবে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুত করায় ৪০ হাজার টাকা জরিমান করা হয়।

অভিজান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর।অভিযান পরিচালনায় সহয়তা করেছেন দাতমারা তদন্তকেন্দ্রের ইনচার্জ মনির হোসেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর বলেন – গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যবসায়ীর বাড়িতে অভিজান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত ২৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যাওয়াই অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত তেল চব্বিশ ঘন্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।