নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকায় দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কিশোর গ্যাং তান্ডব চালিয়েছে এক সাংবাদিকের বাড়িতে। জেলার সীতাকুণ্ডের বাডবকুণ্ড ইউনিয়নের ভায়েরখিল এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে হামলার শিকার হওয়া সাংবাদিক সবুজ শর্মার মেজ ভাই শ্যামল কান্তি শর্মা বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা দায়ের করেন। এতে হামলায় নেতৃত্ব দেওয়া কিশোর গ্যাং এর মূল হোতা মো.হাসেম প্রকাশ আবুল হাসেম ও আকবরসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মো.আবুল কালাম আজাদ। সাংবাদিক সবুজ শর্মা শাকিল সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীলে ওই সাংবাদিকের বাড়িতে ১৫/২২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ নিয়ে প্রবেশ করে আম পাড়তে শুরু করেন। এ সময় আম পাড়তে নিষেধ করলে কিশোর গ্যাং চক্র তার বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার উপর হামলা চালায়। এসময় তারা ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসী আকবর সবুজের ভাই শ্যামল শর্মাকে প্রকাশ্য পেট্টোল ঢেলে পুঁড়িয়ে মারার হুমকি প্রদানের পাশাপাশি স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে এ হামলার ঘটনা ঘটিয়েছেন জানিয়ে হুশিয়ারী উচ্চারন করেন।

ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা শাকিল জানান, দিনের বেলায় আমার বাড়িঘরে সন্ত্রাসী ও লুটপাটের ঘটনায় এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি ভিডিও ফুটেজ দেখে দেখে ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল মান্নান রবিন বলেন,সন্ত্রাসীরা কেন তার নাম ভাঙ্গিয়ে হামলা করেছে তা তার জানা নেই। তিনি এ হামলার সঙ্গে কোন ভাবে সম্পৃক্ত নন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাতে ভুক্তভোগি শ্যামল শর্মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাতে সীতাকুণ্ড থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো.আশরাফুল করিম ও পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ২২ এপ্রিল রাত ৯টার দিকে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের পর নগরীর চেরাগী পাহাড় এলাকায় ইভান নিহত হওয়ার ঘটনায় তার বাবা এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে গত ২৩ এপ্রিল হত্যা মামলা করেন। এদের মধ্যে শুক্রবার রাতেই ছুরিকাহত শোভন নামের এক আসামিকে গ্রেফতার দেখানো হয়। পরে প্রিয়ম বিশ্বাস নামে আরেক জনকে গ্রেফতার করা হয়। নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বিবদমান দুই কিশোর গ্যাংয়ের একটির সদস্য ও জামালখান এলাকায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।