প্রেস বিজ্ঞপ্তি: উন্নত পদ্ধতিতে হালদা নদীর কার্প জাতীয় রেণু ও পোনা মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও মতবিনিময় আজ শনিবার (২৩ এপ্রিল) সকালে রাউজান উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য, রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল , রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এবং ড. মো. মনজুরুল কিবরীয়া।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Post Views: 352



