দেশের বিভিন্ন স্থানে একের পর এক নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা বা 'টার্গেট কিলিং'-এর ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। গত ১০ দিনে দেশের বিভিন্ন জেলায় অন্তত সাতজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
দুষ্কৃতকারীরা কখনো প্রকাশ্যে দিনদুপুরে, আবার কখনো রাতের আঁধারে অতর্কিত এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। টার্গেট কিলিংয়ের শিকার হওয়া থেকে রেহাই পাচ্ছেন না কেউই; সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষও এসব হামলায় প্রাণ হারিয়েছেন।
ধারাবাহিক এসব হত্যাকাণ্ডের পর দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্রের ছড়িয়ে পড়া এবং অপরাধী দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
Post Views: 9




