দিনব্যাপী সরকারি একাধিক কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সফরের তথ্য নিশ্চিত করেছে। সফরকালে তিনি বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর ঘোষিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবন থেকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর সকাল ৯টায় বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। আকাশপথে পৌঁছানোর পর সকাল ১০টা নাগাদ তিনি হিরণ পয়েন্ট ও তৎসংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

সুন্দরবন পরিদর্শন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি খুলনা জেলার দাকোপ উপজেলায় অবস্থিত নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবে। সেখান থেকে তিনি সড়কপথে স্থানীয় লঞ্চঘাটে যাবেন এবং জলপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর তিনি বানৌজা মোংলার ওয়ার্ডরুমে যাবেন। সেখানে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় তিনি অংশ নেবেন। মধ্যাহ্নপরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি সরেজমিনে পরিদর্শন করবেন। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার।

দিনব্যাপী এসব কর্মসূচি সমাপ্ত করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী এবং বিকেল ৫টায় রাজধানীর নিজ বাসভবনে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রশাসনিক ও কঠোর নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।