নগর প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম আজ বুধবার(২১ অক্টোবর) রাতে ডাবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট পরিচালনা করে ৩,২০,০০০ পিস মরণ নেশা ইয়াবা ও একটি মিনিট্রাক আটক করেন।
এ সময় ট্রাকের চালক ও মাদক কারবারি মোঃ রুহুল আমিন (৪৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ইয়ায়া কারবারী পুলিশকে জানায়, ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে নির্মিত একটি চেম্বারের ভেতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে। তখন গ্রেফতারকৃত আসামির দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে মোট ৩,২০,০০০ (তিন লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহৃত যশোর ট-১১-২৫৬৩ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়।
এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




