প্রতিমা বিসর্জনের করুণ সুর আর অশ্রুসজল বিদায়ের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। গতকাল মহানবমীর পূজা ও সন্ধ্যার উদ্দীপনাময় আরতির পর থেকেই চারপাশজুড়ে বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করে। আজ বিজয়া দশমীতে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে পতিগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। আনন্দের দিনগুলো শেষ হলেও ভক্তদের মনে রেখে যাচ্ছেন আগামী বছরের প্রতীক্ষা ও নতুন আশার আলো।
চলতি বছরের শারদীয় দুর্গোৎসব গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল। টানা ছয় দিনের এই আনন্দ উৎসবের পর আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে। উৎসব উপলক্ষে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে টানা ছয় দিন দেশের প্রতিটি মন্দির ও মণ্ডপে বিরাজ করছিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল আবহমান বাংলা। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ ও বিশেষ প্রার্থনার মাধ্যমে বিশ্বের যাবতীয় অশুভ শক্তিকে দূর করে শুভ ও কল্যাণ কামনা করেন ভক্তরা।
বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি রয়েছে। এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বর্ধিত করে সরকার। এর সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের টানা ছুটি মিলছে, যা উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
দুর্গাপূজা কেবল একটি প্রধান ধর্মীয় উৎসব হিসেবেই নয়, বরং বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উদযাপিত হয়। এই আয়োজন হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মের মানুষকে একত্রিত করে দেশের অসাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে তুলে ধরে। বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ বছর ৬ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
বছরান্তে দেবী দুর্গার আগমনে এ বছর ৬ দিন দেশের প্রতিটি মন্দিরে বিরাজ করছিল আনন্দ আর উদ্দীপনাময় এক পরিবেশ। মন্দিরে মন্দিরে বেজে ওঠে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা আর শঙ্খ ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবহমান বাংলা। উদ্দীপ্ত হয়ে ওঠে নৈসর্গিক নির্জনতা। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে




