ঢাকা অফিস: ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, স্বাস্থ্য মন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই কাজটি বাগিয়ে নিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ শুক্রবার(১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগের বিষয়ে সরকারের সমালোচনা করেছেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন যে, বর্তমান সময়ে দেশে বিনিয়োগ, কর্মসংস্থান বা বাজারে স্বস্তি নেই, বরং মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগই বেশি শোনা যাচ্ছে। তিনি বলেন, কখনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী, আবার কখনো ভাইয়ের নাম এসব অভিযোগে সামনে আসছে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে সাধারণ মানুষকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের সদস্যদের ঘিরে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে। তিনি জনগণকে দেওয়া সাশ্রয়ের এই নসিহত এবং ক্ষমতাবানদের স্বজনদের রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগের মধ্যে বৈপরীত্য তুলে ধরেন। পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh