প্রেস বিজ্ঞপ্তি: পরিবেশ সুরক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘দোস্ত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী বিস্তৃত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।গত রবিবার (৩০ আগস্ট) এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির এই পরিবেশবান্ধব উদ্যোগের সমাপ্তি ঘটে।

১০ দিনব্যাপী কর্মসূচিতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, ফিরিঙ্গি বাজার সংলগ্ন কর্ণফুলী নদীর তীরবর্তী স্থান, দেওয়ান হাট-রেলওয়ে এবং বন্দর কলোনি এলাকায় বিপুল সংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নদীর পাড় ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

সমাপনী দিনে ও ১০ দিনব্যাপী এ কর্মসূচির বিভিন্ন পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট এম. এন. মোস্তফা নূর এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওয়াসি উদ্দিন আনসারী।

এছাড়াও উপস্থিত ছিলেন- দোস্ত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মনিরুজ্জামান মজুমদার এবং অর্থ সম্পাদক আবদুর রহমান।

কর্মসূচি বাস্তবায়নে ফাউন্ডেশনের উদ্যমী স্বেচ্ছাসেবকবৃন্দ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

সংস্থার নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছের ভূমিকা অপরিসীম। কর্ণফুলী নদীর পাড়সংলগ্ন এলাকা এবং জনবহুল কলোনিগুলোতে সবুজায়ন বৃদ্ধি করতেই তাদের এ আয়োজন। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা।