কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আটটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালকসহ দুজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের ধাওয়া সত্ত্বেও আরও দুজন পালিয়ে যায়।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও মিডিয়া ফোকাল পয়েন্ট মো. অহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। আটককৃতরা হলেন- পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার মো. রুবেল মিয়া (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮)। তল্লাশিতে অটোরিকশার ভেতর থেকে একটি দেশীয় তৈরি রাইফেল ও সাতটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত ব্যক্তিদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।