আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় ১৫ দিনের মাথায় তৃতীয় বারের মত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ৩০ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ রবিবার(৩০ আগষ্ট) ভোর ৭টায় বারখাইন ইউনিয়নের শোলকাটা লাবিবা ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিস সূত্রে জানা যায়, রবিবার সকালে আনোয়ারা-বাঁশখালীসহ বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। পরে তাদের আনোয়ারা থানায় সোপর্দ করা হয়। এর আগে গত ১৫ আগষ্ট ও ২৭ আগষ্ট আনোয়ারায় দুই দফা ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এই দুই ঝটিকা মিছিলের পর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। প্রথম মামলায় ৪৫ জন ও দ্বিতীয় মামলায় ৭৮ জনকে আসামী করা হয়। দুই মামলায় ৩জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আমোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভোর ৭টায় লাবিবা ক্লাব থেকে মিছিলের প্রস্তুতির সময় ৩০ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল আনোয়ারা থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বয়স ১২ থেকে ১৪-১৫ বছরের । অনেকেই স্কুল পড়ুয়া ছাত্র। আমরা সবকিছু যাচাই বাছাই করছি এবং পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।