নুরুল ইসলাম:দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে ১৯ দিন ব্যাপী ৫৬তম সীরাতুন্নবী (স:)মাহফিলের ৪র্থ দিবসে বক্তরা বলেন কুরআনের নির্দেশনা ও মহানবী হযরত মুহাম্মদ (স:) এর আদর্শ অনুসরণ করে জীবন গড়াই মুমিনের প্রধান দায়িত্ব।মুমিনের পরিচয় শুধু মুখের দাবীতে নয় বরং তাঁর চরিত্র, আমল ও দৈনন্দিন জীবন আচারণের মাধ্যমে তা প্রকাশ পায়। আজ শুক্রবার(২৮ আগষ্ট) মাহফিলের ৪র্থ দিনে বক্তরা এসব কথা বলেন।
বক্তরা বলেন, আল কুরআনের শিক্ষানুযায়ী আল্লাহর স্মরণে অন্তর নরম হওয়া, নামাজ কায়েম করা, সত্যবাদিতা অবলম্বন, আমানত রক্ষা, ওয়াদা পূরণ, ধৈর্য্যধারণ, ক্ষমাশীলতা এবং মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করা মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। বাদ জুমা সীরত ময়দানে এ মাহফিল শুরু হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন বাজালিয়া হেমায়েতুল ইসলাম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আহম্মদ হোসাইন।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন।
বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল জব্বার মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক কাজী মাওলানা বদরুদ্দিন সাদী, দরবেশহাট মাওলা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী আনচারী, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা জুবাইর হোসেন ছিদ্দিকী, মারকাযুদ দাওয়া ওয়াল ইরাশাদ পরিচালক আলহাজ্ব মাওলানা মোস্তফা নূরী এবং চট্টগ্রাম আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মাওলান আবুল কালাম।
অধিবেশনে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন- ফুলকলি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহে আলম এবং পরিচালক আলহাজ আব্দুল শুক্কুর, মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল মালেক, মুহাম্মদ ইবনে দিনার নাযাত, সদস্য আলহাজ আবু তাহের, আলহাজ ইসমাইল মানিক, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী ও তৈয়বুল হক বেদারসহ অন্যান্য কর্মকতাগণ।




