দি ক্রাইম ডেস্ক: উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে চরাঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন।
বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জানা যায়, নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত এরই মধ্যে তলিয়ে যেতে শুরু করেছে।
এদিকে, পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
Post Views: 14




